ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

৫ মাসেও কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসেও আমরা গুণগত কোনো পরিবর্তন দেখতে পাইনি। আবার নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দামও বেড়েই চলছে। আপনি (ড. ইউনুস) কেন জিনিসের দাম কমাতে পারছেন না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না এবং কেন পাঁচ মাসে কোন গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না — সেটা জানতে চাই, জানাতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মান্না বলেন, বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে, সেরকম আছে? আমরা রাজনৈতিক দল করি, তারা কিন্তু আপনাকে অযথা উত্ত্যক্ত করে না। আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য এক দিনে দুর করা যাবে না। কিন্তু, আমরা তো আপনাকে (ড. ইউনুস)  জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন। এক কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? আপনি পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট-ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে।

তিনি বলেন, জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। পাঁচ মাসে এ সরকারের কোনো সাফল্য নেই। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন, তিনি অর্থনৈতিক কোনো গতি দিতে পারেননি। ড. ইউনুসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।

তিনি আরও বলেন, আপনি মেট্রো লেভেলে বড় কাজ করেছেন, তা তো নয়। আপনি ক্ষুদ্র ঋণের ওপরে নোবেল পুরস্কার পেয়েছেন। আপনি শান্তিতে পেয়েছেন।  কিন্তু, এখন দ্রব্যমূল্যের কারণে গরীব মানুষের মধ্যে শান্তি বিরাজ করে না। যে কারণে ড. কারণে নোবেল পেয়েছেন, সেটি এখন নস্যাৎ হয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না।

সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে। নির্বাচন দরকার, নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না। আগামীতে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এ সরকারকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছি। আমরা চাই এ সরকার সফল হোক।

সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্যরা।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

৫ মাসেও কোনো গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি না : মান্না

প্রকাশিত ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫