ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বন্ধ হচ্ছে অ্যাপলের অনলাইন সাপোর্ট কমিউনিটি

প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পরিচিত অফিশিয়াল ‘অ্যাপল সাপোর্ট কমিউনিটি’ সেবাটি স্থায়ীভাবে বন্ধ করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে। এই সেবাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে ভবিষ্যতে ব্যবহারকারীরা অন্য গ্রাহকদের কাছ থেকে সরাসরি কোনো পরামর্শ নেওয়ার সুযোগ হারাবেন। আগামী ২০ নভেম্বর থেকে এই সেবাটি চিরতরে বন্ধ হয়ে যাবে বলে মূল পাতার এক বার্তায় নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ১৯৯৮ সালে চালুর পর দীর্ঘ সময় ধরে প্রযুক্তিপ্রেমীদের বিভিন্ন সমস্যার সমাধানে এই ফোরামটি একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করেছিল।

ম্যাকরিউমার্স সূত্রে জানা গেছে, বর্তমানে ওয়েবসাইটটি সচল থাকলেও নতুন কোনো প্রশ্ন বা মতামত পোস্ট করার সুবিধা ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। ব্যবহারকারীরা এখন কেবল ওয়েবসাইটটি পড়ার কাজে ব্যবহার করতে পারছেন। অ্যাপল ডিভাইসের বিভিন্ন জটিলতা বা নতুন ফিচারের ব্যবহার জানতে অনলাইন অনুসন্ধানের শুরুতে এই ফোরামের উত্তরগুলো প্রদর্শিত হতো। যদিও সব মন্তব্য সমান কার্যকর হতো না, তবুও এটি ব্যবহারকারীদের আস্থার জায়গা দখল করেছিল।

গ্রাহকদের প্রয়োজন ও সার্বিক কৌশলগত দিক মূল্যায়নের পরেই এই কমিউনিটি সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা এখন সমস্যার সমাধানে বিভিন্ন বিকল্প অনলাইন মাধ্যম ব্যবহার করছেন। মূলত এই কারণেই আলোচনাভিত্তিক ফোরামটিকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ফোরামটি বন্ধ হয়ে গেলেও অ্যাপলের নিজস্ব অফিশিয়াল হেল্প পেইজগুলো আগের মতো নিয়মিত সেবা অব্যাহত রাখবে। ব্যবহারকারীরা তাদের যেকোনো প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য সহায়তার জন্য অ্যাপলের নিজস্ব সাপোর্ট ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিনের এই প্ল্যাটফর্মটি বন্ধ হওয়ার মাধ্যমে অ্যাপলের অনলাইন সহায়তার ক্ষেত্রে একটি বড় যুগের অবসান ঘটতে যাচ্ছে।

জনপ্রিয়

চাকরি হারালেন পুলিশের ৭ কর্মকর্তা

বন্ধ হচ্ছে অ্যাপলের অনলাইন সাপোর্ট কমিউনিটি

প্রকাশিত ১০:৩৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬