ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইডটকো বাংলাদেশের ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর প্রকল্প 

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্ছিত জনসাধারণের জীবনমান পরিবর্তন অব্যাহত রেখেছে। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের অংশ হিসেবে, প্রতিষ্ঠানটি দিনাজপুরের সেন্ট ফ্রান্সিস হাই স্কুলে সম্পূর্ণ বিনামুল্যে ২.২ কিলোওয়াট নিরবচ্ছিন্ন সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপন করেছে, যা তাদের টেলিকম টাওয়ারের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

এই উদ্যোগটি দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট মোকাবিলা করে শিক্ষার্থীদের হোস্টেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে, ফলে স্কুলের ২৫০ শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় ও মনোরম শিক্ষা পরিবেশ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক, ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর ড. সাব্বির আহমেদ, অপারেশনস ডিরেক্টর মো. মনোয়ার সিকদার, দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা, চার্চের বিশপ ও স্কুল কর্তৃপক্ষ।

ইডটকো নিজস্ব অবকাঠামো ব্যবহার করে টেকসই জ্বালানি সমাধান প্রদান করছে, যা শুধু ডিজিটাল বিভাজন কমাচ্ছে না, বরং সমাজের সকলের ক্ষমতায়নও করছে। এর মাধ্যমে কোম্পানি টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “ইডটকো-তে আমরা আমাদের অবকাঠামোকে বৃহত্তর কল্যাণে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে নেটওয়ার্ক সংযোগের সুবিধা সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ‘টাওয়ার টু পাওয়ার’ উদ্যোগটি এই লক্ষ্যেরই প্রতিফলন, যেখানে সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সরবরাহের মাধ্যমে বিদ্যুত সংকট মোকাবিলা করা হচ্ছে। সেন্ট ফ্রান্সিস হাই স্কুল ও হোস্টেলে বিদ্যুৎ সরবরাহ করে আমরা শুধু শ্রেণিকক্ষ আলোকিত করছি না, বরং শিক্ষার্থীদের জন্য স্থিতিশীল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশও নিশ্চিত করছি। এই ধরনের উদ্যোগের মাধ্যমে, আমরা শিক্ষার উন্নতি, টেকসই উন্নয়ন এবং সমাজকল্যাণে অর্থপূর্ণ পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছি।”

ইডটকো গ্রুপের একটি দীর্ঘমেয়াদী সিএসআর উদ্যোগ ‘টাওয়ার টু পাওয়ার’। ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এই উদ্যোগের মাধ্যমে টেকসই জ্বালানি সরবরাহ করে বাংলাদেশে ৬৫,০০০ সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। সিএসআর কার্যক্রমের মাধ্যমে, ইডটকো ডিজিটাল সংযোগের ব্যবধান কমানো, সমাজে সকলের ক্ষমতায়ন এবং উদ্ভাবনের সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেলিকম টাওয়ার কোম্পানি মালয়েশিয়া-ভিত্তিক ইডটকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ টেকসই অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানির টেকসই কার্যক্রমের প্রতিফলন দেখা যায় তাদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব সমাধানগুলোর মধ্যে, যেমন- ব্যাম্বু টাওয়ার, হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার, স্পান প্রি-স্ট্রেসড কংক্রিট টাওয়ার এবং স্মার্ট পোল স্ট্রিট ফার্নিচার। দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তাদের টেকসই উন্নয়ন যাত্রার অগ্রগতি স্বচ্ছভাবে প্রকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

ইডটকো বাংলাদেশের ‘টাওয়ার টু পাওয়ার’ সিএসআর প্রকল্প 

প্রকাশিত ১১:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫