ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম Logo টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে Logo দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন অধ্যায়, আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি Logo ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

অন্যের যন্ত্রণায় আমিও কাঁদি : হিনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ক্যান্সারের চিকিৎসা চলছে অভিনেত্রী হিনা খানের। মাঝেমধ্যেই হাসপাতাল থেকে তার চিকিৎসার নানা ছবিও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। হিনাকে মাঝেমধ্যেই হাসপাতালে যেতে হয়।

শরীরের ভিতর অসহ্য যন্ত্রণা চলতে থাকে তার। এবার ফের হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে মনের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করেছেন। তাকে সেই অবস্থায় দেখে চিন্তায় রয়েছে ভক্তরা।

হিনা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউ কেউ জীবনকে গভীর ভাবে উপভোগ করার জন্য তৈরি। আমরা সূর্যাস্ত দেখি না, আমরা শুধুই অনুভব করি। আমরা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। যখন অন্যরা কাঁদে, আমরাও কাঁদি।’

‘এবং আমার মনে হয়, এটিই মানুষের মধ্যে সবচেয়ে ভালো বিষয়।’ হিনার কথায়, তিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তিনি খুবই আবেগপ্রবণ এবং অন্যদের কষ্ট অনুভব করেন। তাদের কাঁদতে দেখে নিজেও কাঁদেন।

অভিনেত্রী সম্প্রতি ফারাহ খানের ইউটিউব চ্যানেলে জানান যে, তার চিকিৎসা খুব ভালো হচ্ছে এবং তিনি শিগগিরই কাজে ফিরবেন। একইসঙ্গে হিনা জানান, আগামীতে তিনি সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ়েও কাজ করবেন।

যা তিনি ক্যান্সারের কারণে করতে পারেননি। হিনার ভক্তরাও সেই কথা জেনে খুশি। অন্যদিকে, অভিনেত্রী রোজলিন খান হিনার বিরুদ্ধে প্রচারের জন্য ক্যান্সারকে ব্যবহার করার অভিযোগ করেছেন। এই বিষয়ে হিনা যদিও এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম

অন্যের যন্ত্রণায় আমিও কাঁদি : হিনা

প্রকাশিত ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫