ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জবিতে বুধবার নবীন শিক্ষার্থীদের বরণ করবে ছাত্রদল Logo স্বামীর গোপনাঙ্গ কাটার মামলায় স্ত্রীর ৭ বছরের সাজা Logo ইংলিশ কাউন্টিতে বাংলাদেশের খালেদের আগুন ঝরানো বোলিং Logo রেনশর সেঞ্চুরি পর এলিসের পাঁচ উইকেট- জিম্বাবুয়েকে হারালো অস্ট্রেলিয়া Logo বাঁচামরার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান Logo খালেদের বোলিং তোপে উড়ে গেল ল্যাঙ্কাশায়ার Logo নাট-বোল্ট-স্ক্রুর অবৈধ আমদানিতে চাপে দেশীয় শিল্প, রাজস্ব হারাচ্ছে সরকার Logo উৎপাদন আংশিক বন্ধ ৭৮ শতাংশ কারখানায়, ক্রয়াদেশ কমেছে ৫৫ শতাংশের Logo অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচিবদের তদারকি বাড়ানোর নির্দেশ Logo ডিইপিজেডে স্মার্ট ওয়্যারহাউজ চালু করলো অ্যাভেরি ডেনিসন

ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৩৬ বার পঠিত

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (১০মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন করে সংগঠনটি। এতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, মনিরুল হক, সদস্য সাব্বির, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সৌরভ, উল্লাস, মুক্তাদির, সাক্ষরসহ বিশের অধিক নেতাকর্মী অংশ নেয়।

এ সময় তাদের হাতে ‘আমার বোন ধর্ষিত কেন? ইন্টারিম জবাব দে’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’ ‘তনু, তানিয়া, নুসরাত, আছিয়া তারপর কে?’, ‘ধর্ষকদের কোন ক্ষমা নাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ ইত্যাদি শ্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আছিয়া ধর্ষণ মামলায় ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। সারাদেশে সিরিজ ধর্ষণ চলছে। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মনে হচ্ছে দেশে কোনো সরকার নাই। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের সব কর্মকর্তা কমর্চারী বহাল তবিয়তেই আছে। সংস্কারের নামে টালবাহানা চলছে।বর্তমান ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে আমরা ব্যর্থ হতে দেবো না। কিন্তু তাদের কর্মকান্ড আমাদের পছন্দ হচ্ছে না। সারা বাংলাদেশে খুন, ছিনতাই অহরহ ঘটছে। মা বোনেরা কোথাও নিরাপদে যেতে পারছে না। গোটা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। কর্মক্ষেত্রে মা-বোনেরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছে। সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত এসব ঘটনার সমাধান করুন। অতি দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। আমরা ধর্ষক মুক্ত, নিপীড়ক মুক্ত বাংলাদেশ চাই।”

জনপ্রিয়

জবিতে বুধবার নবীন শিক্ষার্থীদের বরণ করবে ছাত্রদল

ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

প্রকাশিত ১০:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫