ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক Logo চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান Logo রাবিতে মুক্তিযুদ্ধের সময়কার মর্টার শেল উদ্ধার 

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ আর এমপি হতে চাইবে না। আপনি এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন আমি এমপি হতে চাই, পাঁচ-ছয়টা ছবি পোস্টারে। সবাই শুধু এমপি হতে চায়।

তিনি বলেন, কেউ উপজেলা চেয়ারম্যান হতে চায় না। ইউনিয়ন চেয়ারম্যান হতে চায় না, কেউ মেম্বার হতে চায় না। সবাই এমপি হতে চায়। তো এখন এমপিদের ক্ষমতার কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার দরকার।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে?’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এমন মন্তব্য করেন।

সংসদ সদস্যদের ক্ষমতার ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, ১৭ বছর ধরে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে, তারা মনে করেছে তাদের রাইট- তারা যা ইচ্ছা তাই করতে পারে। পার্লামেন্টে এমপিদের কেন গাড়ি আনতে হবে, তারা কেন গাড়ি বিদেশ থেকে পাবে, তাদের কথায় কেন তাদের লোকাল প্রশাসনের কর্মকর্তারা চলবে?

সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহানের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স, নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক আব্দুল আলীম প্রমুখ।

জনপ্রিয়

মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

প্রকাশিত ০৪:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫