ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা

সমৃদ্ধ দেশ গড়তে সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির বিকল্প নেই: শিবির সভাপতি

যোগ্যতা ও দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিকতা অর্জন করাও অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় করতে না পারলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, দেশে দুর্নীতি ও অনৈতিকতার সয়লাব দেখা দেবে।’

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর আইডিবি ভবনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘পঞ্চম ডিপ্লোমা সম্মেলন-২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবির এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, যাদের প্রতি সমাজ আস্থা রাখবে এবং যারা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে অনিবার্য হয়ে উঠবে।

শিবির সভাপতি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবিরের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। গুরুত্বপূর্ণ ভূমিকা ও সমসাময়িক কার্যক্রমের কারণে মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। সমাজের এই প্রত্যাশা পূরণে ডিপ্লোমা শিক্ষার্থীদের সব পর্যায়ে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।’

সারাদেশের বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে ‘আগামীর বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’, ‘আচরণ ও শিষ্টাচার’, ‘ভারসাম্যপূর্ণ জীবন ও সময় ব্যবস্থাপনা’ এবং ‘ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মজীবন ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ’ বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার, ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও প্রকৌশলী, শিক্ষাবিদ, ইসলামিক চিন্তাবিদ ও বিভিন্ন একাডেমিশিয়ান উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সমৃদ্ধ দেশ গড়তে সৎ ও দক্ষ নেতৃত্ব তৈরির বিকল্প নেই: শিবির সভাপতি

প্রকাশিত ১১:১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫