ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা

মিরপুর ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত

রাজধানীর মিরপুর রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেইসঙ্গে এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

‎মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন জামায়াত আমির।

Jamat3

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছেন। হঠাৎ আগুনের কারণে তারা ভেতরে আটকা পড়ে যায়। যারা নিহত-আহত হয়েছেন, তারা সবাই গরিব অসহায়। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসে নিহত হয়েছেন।’

জামায়াত আমির বলেন, ‘একদিকে পরিবারের অস্বচ্ছলতা, আরেকদিকে এই সময় তাদের পরিবার ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া। ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করেও তা অনুভব করতে পারব না।’

তিনি বলেন, ‘তারপরও আমরা সমবেদনা প্রকাশ করি। আল্লাহর দরবারে দোয়া করি। আলাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা পান। তাদের মৃত্যুর এ ক্ষতি পুষিয়ে ওঠার ক্ষমতা নাই।’

Jamat2

সরকারের প্রতি আহ্বান জানানিয়ে তিনি বলেন, ‘যেসব শ্রমিক আজ নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে সরকার যথাযথভাবে দাঁড়াবে। তাদের আর্থিক সহায়তা দেবে। এ অগ্নিকাণ্ডের পেছনে যাদের গাফিলতি আছে, তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

‎জামায়াত আমির আরও বলেন, ‘সরকারের কাছে আমি দাবি জানাই, এরা স্বল্প আয়ের নিরীহ মানুষ। পেটের তাগিদে এখানে এসেছিলেন। নুন আনতে যাদের পানতা ফুরায়, তাদের পরিবারের দিকে মানবিক দৃষ্টি দিয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরাও তাকাবেন।’

জনপ্রিয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

মিরপুর ট্র্যাজেডি: নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেবে জামায়াত

প্রকাশিত ১১:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫