ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন

জুলাই সনদ বাস্তবায়নে তিন দলের প্রতি সহযোগিতার আহ্বান মঞ্জুর

বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের ইগো ঐক্যমতের পথে অন্তরায় সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন এই তিন রাজনৈতিক দলের নেতাদের জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন এবি পার্টির নেতারা। আজ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ অনুষ্ঠান হয়। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সনদে স্বাক্ষরের আগে ও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মঞ্জু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আশাকরি সংশয় ও সংকট কেটে যাবে। ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন তিনটি রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান তিনি।

d1a430d0-ee72-49a8-95f9-e0da7ec08ad6
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন এবি পার্টির নেতারা। ছবি: দলের সৌজন্যে

মঞ্জু বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে নির্যাতন নিপীড়ন সয়ে ফ‍্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের মত অভিজ্ঞ দল দ্বিতীয়টি নেই; এটা তাদের ‘ইগো’। জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল, চরম দমন নিপীড়ন সয়েও তারা হাল ছাড়েননি, এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ঊর্ধ্বমুখী; এটা হলো জামায়াতের ‘ইগো’।

তরুণদের নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে মঞ্জু বলেন, এনসিপির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ছিলেন জুলাই অভ্যুত্থানের শীর্ষ হিরো। তাদের আহ্বান ও নেতৃত্বে ফ‍্যাসিবাদের চূড়ান্ত পতন হয়েছে— দুর্ভাগ‍্যজনকভাবে এটাও তাদের মধ‍্যে ‘ইগো’র জন্ম দিয়েছে।

অন্তর্বর্তী সরকার এই তিন দলকে নানা সময়ে বড় দল, সরকারের অংশ বা খুব গুরুত্বপূর্ণ দল আকারে মর্যাদা দিয়েছে’ উল্লেখ করে মঞ্জু বলেন, এখন দেখছি এই তিন দলের ইগো ঐক্যমতের পথে অন্তরায় সৃষ্টি করছে। তিনি ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।

এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ছাড়াও দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া দলের সিনিয়র নেতাদের মধ্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্ণেল অব. দিদারুল আলম, লে.কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি,আমিনুল ইসলাম এফসিএ,শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন,শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান,জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান প্রমুখ অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

জুলাই সনদ বাস্তবায়নে তিন দলের প্রতি সহযোগিতার আহ্বান মঞ্জুর

প্রকাশিত ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫