ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর সকল ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০:০০টার পর কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না।ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে নির্দিষ্ট সময়ের পরে অনুষ্ঠান চলতে থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা

প্রকাশিত ০৬:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫