ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন Logo কবি নজরুল কলেজ আরবি ভাষা ও সংস্কৃতি ক্লাবের সভাপতি সোলাইমান, সম্পাদক নূর হোসাইন Logo সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের নেলীর বিরুদ্ধে জিডি Logo বাকৃবিতে ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শেষে আসন ফাঁকা এখনও ৩৯১টি Logo কুবি ছাত্রীর পিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় এসে শিক্ষার্থীদের হাতে আটক উত্যক্তকারী Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চ্যাংদোলা করে নেতা বের করার ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের ৫ নেতাকে শোকজ Logo এফএমএস বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন সংক্রান্ত কমিটি, সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা Logo মুক্ত আলাপ আয়োজন করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি আইস ব্রেক করেছে – নোবিপ্রবি ভিসি Logo বাকৃবিতে ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন শিক্ষা ও অফিস সরঞ্জাম বিতরণ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি অযৌক্তিকভাবে ও বৈষম্যমূলকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় , সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন ফি কোনোভাবেই অতিরিক্ত আর্থিক চাপ হয়ে দাঁড়ানো উচিত নয়। আবেদন ফি বাড়ানোকে অযৌক্তিক ও বৈষম্যমূলক। যা উচ্চশিক্ষায় প্রবেশাধিকার অর্জনের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি করছে।

স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। যেগুলো হলো ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আবেদন ফি অবিলম্বে যুক্তিযুক্ত পর্যায়ে পুনর্নির্ধারণ। সার্ভিস চার্জ সম্পূর্ণ বাতিল এবং আবেদন ফিতে কোনো অতিরিক্ত ফি আরোপ না করা এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় সামাজিক ন্যায় ও সমতা নিশ্চিতকারী ভর্তি নীতিমালা প্রণয়ন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না মিললে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ বিষয়ে প্লাটফর্মটির অন্যতম আহ্বায়ক সজিব আহমেদ জেনিস বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনপত্রের মূল্য বৃদ্ধি এবং সার্ভিস চার্জ বৃদ্ধির অযুহাতে পূর্বে আবেদনপত্রের মূল্য ছিল যেখানে ৬০০ টাকা সেটা বর্তমানে ৮০০ টাকা করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে একটি ইউনিটে আবেদন করলে বাকিগুলোতেও পরিক্ষা দিতে পারবে। সেখানে জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীরা একাধিক ইউনিটে পরীক্ষা দিলে প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে ফর্মের মূল্য দিতে হয়।

প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে ফর্মের মূল্য দেয়ার যে নিয়ম চালু হয়েছে, তার বিপরীতে শুধু একটি ফর্মের মূল্য নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান জেনিস।

জনপ্রিয়

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

প্রকাশিত ০৮:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫