ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি Logo প্রেমের টানে বাংলাদেশে এসে চীনা যুবকের ‘হুলুস্থুল কাণ্ড’ Logo কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি Logo অনলাইনে হাজিরা দিতে গাছের মাথায় শিক্ষক Logo প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন তিউনিসিয়ার হেড কোচ

জাবিতে IAEG–এর ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলনের সমাপনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারিং জিওলোজি এন্ড ইনভারমেন্ট (আইএইজি) এর ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলনের টেকনিক্যাল সেশন ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে (সেমিনার রুম) নেপাল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএইজি বাংলাদেশ গ্রুপের কনভেনার অধ্যাপক ড. এ. টি. এম. শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড সোহেল আহমেদ, উপ-উপচার্য(শিক্ষা) অধ্যাপক ড মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো আব্দুর রব, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আব্দুল মান্নান।

এছাড়াও সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফাইজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন , আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপের সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ ফেরুজ আলম,বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মোঃ সাবেত আলী। এছাড়াও জাবি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক হোসেন মোহাম্মদ সায়েমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে বিশেষজ্ঞরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, ভূমিধ্বস, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ সমূহের প্রভাব নিয়ে মতামত পেশ করেন।

এবারের আইএইজি’র ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন বাংলাদেশে হবার কথা ছিলো। গতবছরের জুলাই আন্দোলনের জন্য নিরাপত্তার শঙ্কা তৈরি হলে এর ভ্যেনু পরিবর্তন করা হয়। বাংলাদেশ ও নেপালের যৌথভাবে আয়োজনে নেপালে গত ২৭ থেকে ২৯ নভেম্বর ১৫ তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যার সমাপনী অনুষ্ঠান আজ জাবিতে আয়োজিত হয়েছে।

জনপ্রিয়

যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

জাবিতে IAEG–এর ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলনের সমাপনী

প্রকাশিত ০৫:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫