ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি Logo আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং উন্নয়নে জাবিতে কর্মশালা অনুষ্ঠিত Logo জাবিতে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি আল আমিন, সম্পাদক লিমন Logo ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন Logo হুয়াওয়ের কর্মী ও তাদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ Logo হারিয়ে যাওয়া রূপলাল হাউজ এখন পিয়াজ মসলার আড়ত Logo যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত Logo যবিপ্রবিতে পিকনিক আয়োজনে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা Logo সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সাময়িক স্থগিত ঘোষণা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে কাকরাইল সার্কিট হাউস জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশার নামাজের পর এই দোয়ার আয়োজন করা হয়েছে। এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম।

দোয়া মাহফিলে মসজিদের ইমাম হাফেজ কামরুজ্জামান খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে কোরআন শরীফ খতম করা হাফেজদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল ও কোরআন খতম আয়োজনের বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন সেজন্যই আজকের এই আয়োজন।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় আছেন। তাঁর সুস্থতা দেশের ও দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরী। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতার সহিত নেক হায়াত দান করেন সেই প্রত্যাশা আমাদের।

জনপ্রিয়

কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন

প্রকাশিত ১১:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫