ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫

ওসমান হাদির মৃত্যুতে জাকসুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের অগ্রনায়ক শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত ও শাহাদাতের মর্যাদা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য মুসল্লিরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুম শরীফ ওসমান বিন হাদির আত্মার শান্তি, মাগফিরাত এবং শহিদ হিসেবে মর্যাদা দান কামনা করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ন্যায়, স্বাধীনতা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শরীফ ওসমান বিন হাদির ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।

দোয়া মাহফিল শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয়

নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

ওসমান হাদির মৃত্যুতে জাকসুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫