ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে ইবিতে ব্যতিক্রমের ‘বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা’

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩২৮ বার পঠিত

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর বিপ্লবী বীর শহীদ শরিফ ওসমান হাদি স্মরণে বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভিতর প্রাঙ্গণে এ আয়োজন করে সংগঠনটি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

আয়োজনে ব্যাতিক্রম পরিচালক ওয়ায়েস কুরুনীর নেতৃত্বে ব্যতিক্রমের শিল্পীরা হামদ, নাত, দেশাত্মবোধক ও বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক উপস্থাপনা শেষে বাঙালি মুসলমানের অংশ হিসেবে মিলাদ পড়ানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।

পরিচালক পরিচালক ওয়ায়েস কুরুনী বলেন, ”ব্যতিক্রমের আজকের আয়োজনটি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের একটি অংশ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদি ভাই আধিপত্যবাদ এবং পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে লড়াকু বীর ছিলেন। তিনি সাহস করে শাহবাগে দাঁড়িয়ে ভিনদেশী সংস্কৃতির বিরুদ্ধে একাই লড়ে গেছেন। তার দেখানো সংস্কৃতিকে ধারণ করে আমাদের এই আয়োজন।

তিনি আরো বলেন, বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা মুলত আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী গান এবং বাঙালী মুসলমানের সংস্কৃতির অংশ হিসেবে মিলাদ। আজকের মুল আকর্ষণ ছিলো মুড়ি এবং বাতাসা। এটাও আমাদের বাঙালী সংস্কৃতির অন্যতম একটি অংশ। শহীদ শরিফ ওসমান হাদি ভাই বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি যুগ যুগ ধরে তার দেখানো ইনসাফের আন্দোলন এবং সংস্কৃতিতে বেচে থাকবেন ইনশাআল্লাহ।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে ইবিতে ব্যতিক্রমের ‘বিপ্লবী গান ও মিলাদ সন্ধ্যা’

প্রকাশিত ১১:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫