ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর Logo জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আইটিইটি’র আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুজুকি বাইক ক্রেতাদের বীমা সুরক্ষায় মেটলাইফ ও র‍্যানকন মোটর বাইকস লিমিটেড এর চুক্তি Logo তিন দফা দাবি নিয়ে রাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo বাকৃবিতে ২২ জন শিশু পেলো কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন বৃত্তির সনদপত্র Logo বাকৃবিতে ব্র্যাক-এবিজি এআই মার্কেট সার্ভের সমাপনী ও সনদ বিতরণ Logo ৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম Logo গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার Logo নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা

মাঝপথে স্থগিত জাবি শিক্ষক সমিতির নির্বাচন, মেয়াদ বাড়লো ডিসেম্বর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন মাঝপথে স্থগিত করে এক বছর (ডিসেম্বর পর্যন্ত) মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত সময়ে (২৮ ডিসেম্বর) নির্বাচন আয়োজন সম্ভব না হওয়া এবং সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ২৮ ডিসেম্বরে শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনের আগে কোন পেশাজীবি সংগঠনের নির্বাচন না করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা থাকায় নির্বাচনী পরিবেশ তৈরি হয়নি।

এ বিষয়ে শিক্ষক সমিতির নির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. লুৎফল এলাহী বলেন, “নির্ধারিত সময়ে বিভিন্ন বাস্তব পরিস্থিতির কারণে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। রমজান, ঈদ ও ঈদের ছুটি মিলিয়ে নির্বাচন পিছোতে পিছোতে সময় এপ্রিল অথবা মে পর্যন্ত চলে যেত। এক্ষেত্রে নতুন কমিটি মাত্র ছয় থেকে সাত মাসের জন্য দায়িত্ব পেত, যা কার্যকরভাবে কাজ করার জন্য যথেষ্ট নয়। তাছাড়া রমজানের সময়ে ক্যাম্পেইন করাও বাস্তবসম্মত ছিল না।”

তিনি আরও বলেন, “এই বাস্তবতা বিবেচনায় সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। স্বল্প সময়ের জন্য নতুন কমিটি গঠন না করে বর্তমান কমিটির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে এবং পরে পূর্ণ মেয়াদের জন্য নির্বাচন আয়োজন করা হবে।”

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, “ডিসেম্বরে ভর্তি পরিক্ষা ও বেগম জিয়া মৃত্যুতে নির্বাচনী পরিবেশ বিদ্যমান ছিলনা। এরমধ্যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে কোন পেশাজীবী সংগঠনের নির্বাচন হওয়া যাবে না বলে নির্দেশনা দেন। এজন্য সাধারণ বৈঠকে মেয়াদ বৃদ্ধির পক্ষে ও বিপক্ষে বিভিন্ন মতামত উঠে আসে। কিছুদিন পর রমজান, ঈদ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এখন নির্বাচন আয়োজন করলে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগতো। এতে নতুন কমিটি মাত্র কয়েক মাসের জন্য দায়িত্ব পেত, যা কার্যকর হতো না। এসব বিবেচনায় শিক্ষক মণ্ডলীর সভার সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কমিটিকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

“বর্তমান কমিটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে ২০২৭ সালে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে” বলে নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অধিকার, স্বার্থ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে। শিক্ষকদের পদোন্নতি, চাকরির শর্ত, অ্যাকটিভ সার্ভিস গণনা, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংক্রান্ত সুযোগ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নসহ নানা একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে সমিতিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে। পাশাপাশি শিক্ষকসমাজের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব নীতিনির্ধারণী পর্যায়ে উপস্থাপন করে একটি প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখে।

জনপ্রিয়

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

মাঝপথে স্থগিত জাবি শিক্ষক সমিতির নির্বাচন, মেয়াদ বাড়লো ডিসেম্বর পর্যন্ত

প্রকাশিত ০১:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬