ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে Logo পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন Logo হাবিপ্রবিতে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ এর উদ্বোধন Logo রাবিতে টার্ফ মাঠ, হবিবুর সংলগ্ন মাঠ ও সুইমিংপুল আধুনিকায়নে ক্রিড়া মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব Logo ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন Logo নবীন শিক্ষার্থীদেরকে গাছের চারা দিয়ে বরণ করে নিল পাবিপ্রবি প্রশাসন

নতুন ছবিতে জুটি বাঁধছেন শুভশ্রী-জিতু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১২৪ বার পঠিত

সুরকার হিসেবে তিনি একটানা কাজ করে চলেছেন। কিন্তু, গত কয়েক বছরে পরিচালক হিসেবেও টলিপাড়ায় নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুরু থেকেই ইন্দ্রদীপ ভিন্ন স্বাদের ছবি পরিচালনা করেন। 

তার প্রথম ছবি ‘কেদারা’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। বিশেষ করে, ছবির কেন্দ্রীয় চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয় আজও মনে রেখেছেন দর্শক। এবার ইন্দ্রদীপের পরিচালনায় টলিউডের পর্দায় নতুন জুটি বাধতে চলেছের শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও জিতু কমল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, এই ছবির সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন ইন্দ্রদীপ। জিতু ও শুভশ্রী ছাড়াও অন্যান্য অভিনেতাদের বাছাইও করে নিয়েছেন পরিচালক। তিনি নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। ছবির বিষয়বস্তু সম্পর্কেও এখনও কোনও তথ্য জানা যায়নি।

সম্প্রতি কিছু ছবিতে শুভশ্রী দর্শকদের ভিন্ন স্বাদের অভিনয় উপহার দিয়েছেন। জীতুও তার ব্যতিক্রম নন। এই দুই শক্তিশালী অভিনেতা পর্দায় কী চমক হাজির করতে চলেছেন, তা নিয়ে দর্শক মহলে চলছে ব্যাপক আলোচনা ।

প্রথম ছবি থেকেই ইন্দ্রদীপ পর্দায় চমক দিতে ভালোবাসেন। তার প্রমাণ কেদারা ছবির কৌশিকের চরিত্র। কিংবা বিসমিল্লায় ঋদ্ধি ও শুভশ্রীর রসায়ন। ইন্দ্রদীপের নতুন ছবিতেও থাকছে এমনই চমক।

আর সেই কারণেই শুভশ্রী ও জিতুকে জুটি হিসেবে নিয়েছেন ইন্দ্রদীপ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়। খবর, নভেম্বরের গোড়ায় কলকাতায় ছবির শুটিং শুরু হবে।

জনপ্রিয়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

নতুন ছবিতে জুটি বাঁধছেন শুভশ্রী-জিতু

প্রকাশিত ১১:০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪