ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল Logo খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন Logo চার দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাবি উপাচার্য  Logo বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন  Logo রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট Logo কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে ‘আমি প্রবাসী’ ও ‘কে-ভিলেজ’-এর চুক্তি Logo জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক Logo পদোন্নতি বোর্ডে দীর্ঘ স্থবিরতা, ববিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে ক্ষোভ Logo কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক কমিটিতে কুবির দুই শিক্ষক

বগুড়ায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ

বগুড়ার শাজাহানপুরে নকল সিগারেট তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার ভোরে সেনা সদস্যদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় কারখানা থেকে সিগারেট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণসহ বিপুল পরিমাণে নামিদামি সিগারেট ব্র‍্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। অভিযানের খবরটি নিশ্চিত করেছেন ইউএনও মো. তাইফুর রহমান।

তিনি জানান, বগুড়ার শাজাহানপুরে একটি নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি হয়েছে আজকে ভোরে। নকল সিগারেট তৈরির অভিযোগে কারখানাটির বিরুদ্ধে মামলা করা হবে। তবে এ প্রসঙ্গে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

পরবর্তীতে জানা যায়, নকল সিগারেট তৈরির অভিযোগে সংশ্লিষ্ট কারখানার মালিক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে শাজাহানপুরে নকল সিগারেট তৈরির এই কারখানাটিতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছিল কাস্টমস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সময় এটি সিলগালা করা হয়। জানা গেছে, বগুড়া, পাবনা ও ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় তাদের কারখানা রয়েছে। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে কারখানাগুলোতে তারা বিভিন্ন নামিদামি ব্র‍্যান্ডের অনুরূপ নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে থাকে। বিভিন্ন সময়ে একাধিক অভিযান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একাধিকবার গ্রেপ্তার করা হলেও থামানো সম্ভব হয়নি নকল সিগারেট উৎপাদনের এই দৌরাত্ম্য।

জনপ্রিয়

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ

প্রকাশিত ১১:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬