ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঠাকুরগাঁও উপনির্বাচনে প্রশাসন ‘নিরপেক্ষ নয়’, সেনা মোতায়েন করুন: ইসিকে জামায়াত Logo ‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা Logo প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা Logo পাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, চিকিৎসা ব্যয়ে শিক্ষার্থীদের ভোগান্তি Logo হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার পামওয়েল জব্দ Logo সাংবাদিকদের নিয়ে মন্তব্য: ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিস Logo কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী Logo শাহ আমানতে যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণের চুড়ি উদ্ধার Logo নগদের মাধ্যমে নভোএয়ারের টিকেট কিনলে ১০% ছাড় Logo চুলের যত্নে নারিকেল তেল বনাম কাঠবাদামের তেল

বগুড়ায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ

বগুড়ার শাজাহানপুরে নকল সিগারেট তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার ভোরে সেনা সদস্যদের নেতৃত্বে যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে।

অভিযানের সময় প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় কারখানা থেকে সিগারেট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণসহ বিপুল পরিমাণে নামিদামি সিগারেট ব্র‍্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। অভিযানের খবরটি নিশ্চিত করেছেন ইউএনও মো. তাইফুর রহমান।

তিনি জানান, বগুড়ার শাজাহানপুরে একটি নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি হয়েছে আজকে ভোরে। নকল সিগারেট তৈরির অভিযোগে কারখানাটির বিরুদ্ধে মামলা করা হবে। তবে এ প্রসঙ্গে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

পরবর্তীতে জানা যায়, নকল সিগারেট তৈরির অভিযোগে সংশ্লিষ্ট কারখানার মালিক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে শাজাহানপুরে নকল সিগারেট তৈরির এই কারখানাটিতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছিল কাস্টমস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সময় এটি সিলগালা করা হয়। জানা গেছে, বগুড়া, পাবনা ও ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় তাদের কারখানা রয়েছে। প্রশাসনের নজর ফাঁকি দিয়ে কারখানাগুলোতে তারা বিভিন্ন নামিদামি ব্র‍্যান্ডের অনুরূপ নকল সিগারেট উৎপাদন ও বাজারজাত করে থাকে। বিভিন্ন সময়ে একাধিক অভিযান ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের একাধিকবার গ্রেপ্তার করা হলেও থামানো সম্ভব হয়নি নকল সিগারেট উৎপাদনের এই দৌরাত্ম্য।

জনপ্রিয়

ঠাকুরগাঁও উপনির্বাচনে প্রশাসন ‘নিরপেক্ষ নয়’, সেনা মোতায়েন করুন: ইসিকে জামায়াত

বগুড়ায় নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণে নকল সিগারেট জব্দ

প্রকাশিত ১১:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬