ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাস্তা-ফুটপাত থেকে নির্মাণসামগ্রী না সরালে ব্যবস্থা নেবে ডিএমপি Logo নবায়নযোগ্য যন্ত্রপাতিতে উচ্চ শুল্কে থমকে সৌরখাত, নীতি সহায়তার দাবি Logo ফতুল্লাহ থেকে ৯৯৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব Logo আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ Logo যবিপ্রবির ৫ম উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর Logo বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম-বিএনডিপির নেতৃত্বে ফাহাদ-আতফান Logo কুষ্টিয়ায় মাজারে হামলা ও সুফি ইমাম শামীমকে হত্যা প্রতিবাদে জাবিতে অবস্থান কর্মসূচি  Logo চৈত্র সংক্রান্তিতে জাকসুর উদ্যোগে “ভেলা বাইচ” আয়োজন  Logo কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত Logo কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি 

‎রাজনীতি নিষিদ্ধ পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, ছাত্রত্ব নেই সভাপতির 

বাংলাদেশ  ইসলামী ছাত্রশিবির পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

‎এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মাহমুদ। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ আবু সামা। যেখানে নবনির্বাচিত সভাপতির ছাত্রত্ব নেই। এর আগেও তিনি শাখা শিবিরের সভাপতি ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

‎বুধবার রাতে (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

‎ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়া এবং ছাত্রত্ব না থাকার বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ বলেন, কিছুদিন আগে আমার অনার্সের রেজাল্ট হয়েছে। আমাদের বিভাগে মাস্টার্স না থাকাতে ভর্তি হতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগে মাস্টার্স করতে পারবো। ইনশাআল্লাহ দ্রুত আমি নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগে মাস্টার্স শুরু করবো।

‎রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কমিটি দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমাদের কমিটি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের আবাসিক নিয়ে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনীতি বন্ধ থাকাতে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন কর্মকাণ্ড পরিচালনা করিনা। আবাসিকে রাজনীতি পরিচালনার জন্য আমাদের এ কমিটি দেওয়া হয়েছে।

জনপ্রিয়

রাস্তা-ফুটপাত থেকে নির্মাণসামগ্রী না সরালে ব্যবস্থা নেবে ডিএমপি

‎রাজনীতি নিষিদ্ধ পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, ছাত্রত্ব নেই সভাপতির 

প্রকাশিত ০৩:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬