ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা Logo মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক Logo চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান

‎কুবিস্থ নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাদির-মোফাজ্জল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম সাদির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি শেখ মোঃ মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ইমন আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

‎সদ্য মনোনীত সভাপতি এস এম সাদির বলেন, ‘নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশন একটি আঞ্চলিক সংগঠন। এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। এই সংগঠন প্রধানত শিক্ষার্থীদের সাহায্য ও সহযোগিতার জন্যই গড়ে উঠা। বিশেষ করে নেত্রকোণা থেকে আগত সকল শিক্ষার্থীদের এক মেলাবন্ধন হলো এই সংগঠন। আমরা একটি পরিবারের মতই। আর যেহেতু সেই সংগঠনের দায়িত্বটুকু দায়িত্বশীলরা আমাদের উপর আস্থা রেখে আমাদের নির্বাচিত করেছেন। আমরা আশা করি সংগঠনকে আরো এগিয়ে নিতে আমরা আমাদের সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করবো, এবং শীঘ্রই আমাদের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবো।’

‎সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অক্লান্ত পরিশ্রম করে সংগঠনকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি মনে করি সংগঠন মানেই সম্মিলিত শক্তি। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূখ্য উদ্দেশ্য।’

‎উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা

‎কুবিস্থ নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে সাদির-মোফাজ্জল

প্রকাশিত ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬