ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’-এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল ৫টা ৩০ মিনিটে কলা ও মানবিকী অনুষদের ১০৩ নম্বর কক্ষে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের এ আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশেরও একটি উপলক্ষ। তাদের সম্মান ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই আমরা একত্রিত হয়েছি। বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে আমরা চাই, তারা যেন সবসময় সহযোগিতা ও সহমর্মিতা পায় এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করছি এবং সবার কল্যাণ কামনা করছি।”

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সভাপতি সুমাইয়া আক্তার হীয়া বলেন, “এই ইফতার আয়োজন মূলত ক্যাম্পাসে সৌহার্দ্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী, তাদের শারীরিক সক্ষমতা নির্বিশেষে, যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজনে সমান মর্যাদা ও গুরুত্বের সাথে অংশ নিতে পারে।”

এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হকও উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল

প্রকাশিত ১০:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬