ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএস-এর আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সহযোগিতায়‘Geospatial Data Analysis and Management’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জিআইএস বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা। জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনায় জিআইএস-এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, ইডিজিই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. এনামুল কবির, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা (আইটি) কৃষ্ণ প্রসাদ মন্ডল।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশিত ০৫:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬