ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ

জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউটসের উদ্যোগে সৌহার্দ্য ও সম্প্রীতির ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি রোভার স্কাউটসের সাবেক (এসআরএম) সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) বর্তমান এজিএস ফেরদৌস আল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস আল হাসান বলেন, “রোভার স্কাউটের মূলমন্ত্র হলো ‘সেবা’। এই আদর্শকে ধারণ করে রোভার সদস্যরা সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে থাকি।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অ্যালামনাই পুনর্মিলনী, জাতীয় দিবস উদযাপনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক আয়োজনে রোভার স্কাউট সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে থাকেন এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করেন।”

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সেইসাথে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং জনসেবায় নিজেদের নিয়জিত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।।

অনুষ্ঠানে জাবি স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ও জাকসুর পরিবহন সম্পাদক তানভীর আহমেদ বলেন, “স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।”

জাবি স্কাউটসের বর্তমান (এসআরএম) সভাপতি খায়রুল ইসলাম বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো রোভারদের বর্তমান, সাবেক ও নবীন সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা।”

তিনি আরও বলেন, “নবীন সদস্যদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। পাশাপাশি রোভার স্কাউটের মৌলিক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জাবি রোভার স্কাউটসের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস এমন একটি সংগঠন যা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজ, সামাজিক উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে।

জনপ্রিয়

ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল

জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬