ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল Logo মেকআপ ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে: জাপানের প্রধানমন্ত্রী Logo এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো Logo ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে Logo বিতর্কিতদের সরিয়ে কী বার্তা দিচ্ছে বিএনপি? Logo গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর: প্রকাশ্যে মাদক বিক্রি, ২০ টাকায় মিলছে সেবনের ‘নিরাপদ’ জায়গাও Logo আটালের সেঞ্চুরির পর রাশিদের ছোবলে আফগানদের বড় জয় Logo পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি Logo খাগড়াছড়িতে তিন হাজার ইয়াবা জব্দ, ২ তরুণ-তরুণী গ্রেপ্তার Logo ৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

নবম বর্ষে পদার্পণ কুবি প্রেস ক্লাবের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।

‎প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।

‎শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

‎কু্বি প্রেস ক্লাবের সহযোগী সদস্য বাবলু দেব অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের একজন সহযোগী-সদস্য হিসেবে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত। এখানে আমরা দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করি এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার চেষ্টা করি। জুনিয়র হিসেবে আমাদের লক্ষ্য শেখা, দক্ষতা অর্জন করা এবং সংগঠনের অগ্রগতিতে অবদান রাখা। আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা প্রত্যাশা করি।আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সংগঠন আরও এগিয়ে যাবে এবং গৌরবময় অবস্থানে পৌঁছাবে।’

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধ্যানে কাজ করে যাচ্ছে। সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসতেছি, সামনেও কাজ করে যাবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সাথে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

‎প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন বেঁচে থাকবে।”

‎সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠন। ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ  সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও  বিশ্ববিদ্যালয় পরিবারের  সবাইকে শুভেচ্ছা।’

জনপ্রিয়

মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল

নবম বর্ষে পদার্পণ কুবি প্রেস ক্লাবের

প্রকাশিত ০৩:৪২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬