ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী Logo জাবিতে ১৭ দিনব্যাপী জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু  Logo সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প  Logo বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু: প্রথম দিনে ভর্তি ৪৪৬ জন, ভর্তি বাতিল একজনের Logo সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে লাল কার্ড প্রদর্শন  Logo বাকৃবিতে নিরাপত্তা শাখার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের বর্বরোচিত হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন Logo ঢাবির সাংবাদিকদের হামলায় জড়িতদের বিচারের দাবিতে পাবিপ্রবি প্রেসক্লাবের মানববন্ধন Logo কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক Logo আবহাওয়াজনিত কারণে কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত

সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে লাল কার্ড প্রদর্শন 

ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করার পাশাপাশি  সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তি মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন করে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে জাবি ছাত্রশক্তির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্যের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এবিষয়ে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “আমরা দেখেছি অতীতে ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে, আর জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু এখন আবার পেশিশক্তি ও সংঘর্ষ বাড়ছে, যা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করছি।”

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমরা দেখেছি অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সহিংস ছাত্ররাজনীতি কীভাবে বিস্তার লাভ করেছে। সেই অভিজ্ঞতা থেকে জুলাই-পরবর্তী সময়ে আমরা সহাবস্থান ও ঐক্যের রাজনীতি গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু দুই বছর পর আবার ক্যাম্পাসে পেশিশক্তির উত্থান ও সংঘর্ষের প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ শিক্ষার্থীরা কখনোই সহিংসতা চায়নি; তারা চেয়েছে ঐক্য ও সহনশীলতার রাজনীতি। তাই আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই সহিংসতা পরিহার করে আবার ঐক্যের পথে ফিরে আসুন।”

“আমরা আরও দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা যখন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করছে, তখনই সারাদেশে অস্থিরতা তৈরি হচ্ছে। এতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা মনে করি, কার্যকর উদ্যোগ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার” আহ্বান জানান আয়ান।

এসময় মানবন্ধনটিতে জাবি শাখা ছাত্রশক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আল নাহিয়ান, জুলাই গনঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম, জাকসুর কার্যকরী সদস্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী

সারাদেশে চলমান সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে জাবিতে লাল কার্ড প্রদর্শন 

প্রকাশিত ০৬:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬