ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

সাত কলেজের শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি মঙ্গলবার

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৮ অক্টোবর) সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অন্যতম ছাত্র প্রতিনিধি জাকারিয়া বারী সাগর কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা যেখানে বিশ্ববিদ্যালয়ের দাবি করছে, সেখানে কর্তৃপক্ষ আদতে সংস্কার কমিটি গঠন করে হাজার হাজার শিক্ষার্থীর দাবির সঙ্গে উপহাস করেছে। কর্তৃপক্ষের এমন উপহাসমূলক কমিটি শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, মঙ্গলবার সকাল ১১টায় সংস্কার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা এটিকেও প্রত্যাখ্যান করছে।

জাকারিয়া বলেন, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

সাত কলেজের শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি মঙ্গলবার

প্রকাশিত ১২:৩০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪