পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন মৃধার কনিষ্ঠ ভাই মো. শাহজালালকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজালাল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আব্দুল মোতালেব মৃধার কনিষ্ঠ ছেলে এবং উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সুবিদখালী কলেজ রোডস্থ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। এসআই কাওসার, এসআই জাহিদ এবং এসআই মোস্তফার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৪ পিস ইয়াবাসহ শাহজালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত যুবককে থানায় আনা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের প্রক্রিয়া চলছে।
এরআগে ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে



















