ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও বিজনেস স্টাডিজ অনুষদের বিধিবহির্ভূত ডিন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন পাঁচ অনুষদের ডিনের দায়িত্ব নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। এছাড়া আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে।

রোববার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত গত ১১ মে ও ১৩ মে জারি করা ডিন নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ দুটি স্থগিত থাকবে। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

অন্য আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৯ মে থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানা যায়।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য

প্রকাশিত ১২:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬