ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা  Logo মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ 

মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

“মানবতার পথে, সেবার প্রত্যয়ে”এই মহৎ স্লোগানকে ধারণ করে কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে বড় ঘাগুটিয়া মানবকল্যাণ ও রক্তসেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২৬।

গত ৩০ মে ২০২৬, শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বড় ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মানবিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে গ্রামের সাধারণ মানুষ ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় অনেকের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, সমাজের যুবসমাজ যদি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হয়, তবে চিকিৎসাসেবার অভাবে মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

আয়োজক সংগঠনের প্রধান মো: ফরহাদ ভুইয়া জানান, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তারা বছরে অন্তত এক থেকে দুইবার কিংবা প্রয়োজন অনুযায়ী আরও বেশি সংখ্যক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা আরও বলেন, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক চিকিৎসা সহযোগিতা প্রদান করেছে ফিরোজা খাতুন জেনারেল হাসপাতাল। স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি)

মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত ০৯:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬