ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

বুধবার অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গেছেন।

২৯ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার পর তারা আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। এর আগে দাবি আদায়ে আজ বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখলে এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সাত কলেজের পক্ষে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমাস জানান, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একই দাবিতে গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার পার হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর থেকে তারা সড়কে নামেন।

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা

প্রকাশিত ০৪:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪