ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ Logo চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার Logo ইরানে আবারও হিজাব বিতর্ক, খোলা চুলে রাস্তায় নারীরা Logo পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন Logo কুবির নজরুল হলে সাময়িক বহিষ্কৃতদের সিটে ছাত্রদলকর্মীদের ওঠানোর অভিযোগ, জানে না প্রশাসন Logo বাংলা কিউআরে দৈনিক লেনদেন বেড়ে ১১০ কোটি টাকা Logo ভারতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ‘বাংলাদেশি’ যুবক গ্রেপ্তার Logo ঢাকায় ম্যাচ খেলতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশও Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দিলেন জহির উদ্দিন স্বপন

ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’: গোবিপ্রবিতে রোপণ করা হলো এক হাজার বৃক্ষ

‘এক লক্ষ্যে এক লাখ’- এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে ক্লেমন। এর অংশ হিসেবে গোপালগঞ্জে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২২ আগস্ট) ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’ কর্মসূচির আওতায় দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে ‘লাল সবুজ সোসাইটি’।

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে কার্যক্রমটি বাস্তবায়ন করে লাল সবুজ সোসাইটির গোবিপ্রবি স্বেচ্ছাসেবক দল।

দিনব্যাপী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পুলিশ লাইন রেলস্টেশনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ করেন স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং রোপণ করা গাছের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবিপ্রবির প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান, গোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার, প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে লাল সবুজ সোসাইটির গ্রান্টস অ্যান্ড পার্টনারশিপ অফিসার সাজ্জাত সুজন বলেন, “লাল সবুজ সোসাইটি অত্যন্ত আনন্দিত যে, দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ক্লেমনের এই উদ্যোগে লাল সবুজ সোসাইটি ২০টি জেলায় কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ২৫টি ইউনিটে ২৫ হাজার গাছ রোপণ করেছে।”

তিনি আরও বলেন, “আজ আমরা শুধু বৃক্ষরোপণ নয়, তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ সচেতনতা এবং দীর্ঘমেয়াদি গাছের পরিচর্যার ওপরও গুরুত্ব দিয়েছি। আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ। এই উদ্যোগ সফল করায় ক্লেমন, আমাদের স্বেচ্ছাসেবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল অংশীদারকে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।”

গোবিপ্রবি টিম লিডার মিশকাত মিশু বলেন, “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির টিম লিডার হিসেবে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একটি গাছ শুধু আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না, একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবীর ভিত্তি তৈরি করে। এখন ছোট হলেও সময়ের ব্যবধানে এগুলো বড় হয়ে আমাদের পরিবেশকে শীতল করবে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমরা আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা, পুলিশ লাইন, রেলস্টেশনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা ও চারঘাটা এলাকায় এক হাজার বৃক্ষরোপণ করেছি। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ।”

জনপ্রিয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্লেমনের ‘গ্রিন ওয়েভ’: গোবিপ্রবিতে রোপণ করা হলো এক হাজার বৃক্ষ

প্রকাশিত ০১:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬