ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী Logo মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, অতঃপর… Logo স্টেশন মাস্টারের ওপর ব্রাজিল সমর্থকের হামলা Logo সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আর নেই Logo ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী Logo বিশ্বকাপে ব্রাজিলের রেকর্ড ভেঙ্গে নেদারল্যান্ডসের নতুন ইতিহাস Logo আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! Logo মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন Logo ভিনিসিয়ুস-কুনহার নৈপুণ্যে হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম জয় Logo ফটোগ্রাফি প্রতিযোগিতায় তরুণদের সঙ্গে ভিভোর দৃঢ় সংযোগ

ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

রাজধানীর আশুলিয়ার একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় ‘মেইড ইন পাকিস্তান’ লেখা একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪।

বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত একটি মাদরাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। প্রাথমিকভাবে সেখানে মাদকদ্রব্য মজুত থাকার তথ্য পাওয়া গেলেও তল্লাশির সময় মাদরাসা প্রাঙ্গণে অভিভাবকদের অপেক্ষাকক্ষের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়।

পরে ওয়াশরুমের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে লুকিয়ে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি আট চেম্বারবিশিষ্ট রিভলবার এবং ২২ বোরের দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামারসহ সব অংশ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে “মেইড ইন পাকিস্তান” লেখা খোদাই করা রয়েছে। এছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।

র‍্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি মাদরাসা প্রাঙ্গণে এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন, ঘটনা কী

ঢাকার মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র

প্রকাশিত ০৯:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬