ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিরতির পর পর্দায় ফিরলেন অনন্যা অনু Logo সংসদ গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করলো গোপালগঞ্জের সন্তান রাবি শিক্ষার্থী তানভীর Logo ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর Logo জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী Logo দুর্নীতি করলে বদলি নয়, চাকরি যাবে: স্বাস্থ্যমন্ত্রী Logo ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো Logo কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ মিশর Logo মেসির প্রশংসায় ভাসলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া, উপহার পেলেন জার্সি Logo বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক মোশাররফ করিম Logo সমালোচনার মুখে কবি নজরুল কলেজ রোভার স্কাউটে পুনরায় অন্তর্ভুক্ত ছাত্রদল কর্মী মমিন

সংসদ গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করলো গোপালগঞ্জের সন্তান রাবি শিক্ষার্থী তানভীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত বিশেষ শিক্ষামূলক সফরে জাতীয় সংসদ ভবনের গ্যালারিতে বসে সরাসরি বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেছেন গোপালগঞ্জের কৃতী তরুণ মো. তানভীর কাজী। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার রসুলপাড়া গ্রামের সন্তান এবং স্থানীয় হাজী লালমিয়া সিটি কলেজের প্রাক্তন ছাত্র।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ৪০ জন শিক্ষার্থীর একটি দলের জন্য এই বিশেষ সফরের আয়োজন করা হয়। এই সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা সরাসরি সংসদের গ্যালারিতে উপস্থিত থেকে রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন, এর উপস্থাপন এবং এর ওপর সাধারণ আলোচনা ও কার্যধারা সশরীরে প্রত্যক্ষ করার সুযোগ পান।

এ বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে তানভীর কাজী বলেন, “অর্থনীতির একজন শিক্ষার্থী হিসেবে সংসদের ভেতরকার পরিবেশ, আইনপ্রণেতাদের বক্তব্য এবং রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক দিকগুলো সামনাসামনি দেখা আমার জন্য অত্যন্ত শিক্ষণীয় ছিল। বইয়ের পাতায় পড়া সামষ্টিক অর্থনীতির জটিল বিষয়গুলো সংসদের গ্যালারিতে বসে জীবন্ত মনে হয়েছে, যা আমার একাডেমিক শিক্ষাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।”

এদিকে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাক্ষী হওয়ায় তানভীরের নিজ গ্রাম রসুলপাড়া এবং তার সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান হাজী লালমিয়া সিটি কলেজে আনন্দের আমেজ বিরাজ করছে। তানভীরের এই অর্জন স্থানীয় মফস্বলের তরুণদের উচ্চশিক্ষা ও দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাজী লালমিয়া সিটি কলেজের শিক্ষক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

সংশ্লিষ্টরা মনে করেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তের মূল কেন্দ্রবিন্দু থেকে অর্জিত এই বাস্তব জ্ঞান তানভীরকে ভবিষ্যতে একজন দক্ষ অর্থনীতিবিদ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বিরতির পর পর্দায় ফিরলেন অনন্যা অনু

সংসদ গ্যালারিতে বসে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করলো গোপালগঞ্জের সন্তান রাবি শিক্ষার্থী তানভীর

প্রকাশিত ০৯:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬