ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য Logo বিনিয়োগ-অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর Logo ডেমোক্র্যাটরা কারচুপি করেছিল, তাই আমার তৃতীয়বার নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প Logo তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ চুমু দেওয়া নয়’ Logo রূপপুরে প্রথম ইউনিটে ‘ফিজিক্স টেস্ট’ সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা Logo ক্লাসিকোর রেফারি মার্তিনেস মুনুয়েরা Logo হাজতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার Logo বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের Logo রুশ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করতে চান মিয়া সাত্তার

গাড়িতেও মিলবে জেমিনাইয়ের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা

প্রযুক্তি ডেস্ক: গ্রাহকদের সেবা আরও সহজ ও ব্যক্তিগত করতে অ্যানড্রয়েড অটো ইনফোটেইনমেন্ট সিস্টেমে ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা নিয়ে আসছে গুগল। এর মাধ্যমে চালকরা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করেই ব্যক্তিগত বিভিন্ন তথ্যের আপডেট পেতে পারবেন। সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা জেমিনাইয়ের জন্য চলতি বছরই এই বিশেষ ফিচারের ঘোষণা দিয়েছিল।

এই সুবিধাটি ব্যবহারকারীর বিভিন্ন গুগল অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে পরিস্থিতি অনুযায়ী আরও প্রাসঙ্গিক ও নির্ভুল সহায়তা দিতে সক্ষম। নতুন এই আপডেটের ফলে জেমিনাইয়ের তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকখানি উন্নত হয়েছে। ফলে চালকের বিভিন্ন নির্দিষ্ট প্রশ্ন বা কমান্ডের আরও যথাযথ উত্তর দেবে এই আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা।

ফলে গাড়ি চালানোর সময় ফ্লাইটের সময়সূচি বা কনফার্মেশন ইমেল দেখতে চালকদের আর আলাদা করে ফোন ঘাঁটতে হবে না। জিমেইল অ্যাকাউন্ট যুক্ত থাকলে কেবল জিজ্ঞেস করলেই জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেবে। এছাড়া কোনো নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে কেবল স্বাভাবিক ভাষায় বললেই এই এআই সেবাটি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।

নতুন শহরে ভ্রমণের সময় রাতের খাবারের পছন্দের জায়গা খুঁজতে ব্যবহারকারীর খাদ্যভ্যাস বিবেচনা করে তালিকা তৈরি করে দিতে পারে এটি। তবে এই ফিচারটি ব্যবহার করা পুরোপুরি ঐচ্ছিক রাখা হয়েছে এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এর প্রবেশাধিকার বন্ধ করতে পারবেন। বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারকারীদের জন্য সম্প্রতি এই ফিচারটি পর্যায়ক্রমে চালু করা শুরু হয়েছে।

জনপ্রিয়

পুকুরে মাছ, পাড়ে পেঁপেসহ সমন্বিত সবজি চাষে সাফল্য

গাড়িতেও মিলবে জেমিনাইয়ের ‘পার্সোনাল ইন্টেলিজেন্স’ সুবিধা

প্রকাশিত ০৫:২২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬