ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এয়ারবিএনবি’র নতুন নিয়মে চাদর, থালাবাসন ধোয়ার কাজ মালিকের

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের জনপ্রিয় আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবি তাদের অতিথিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। সম্প্রতি প্রকাশিত এই সংশোধিত নীতিমালায় ভ্রমণকারীদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত কাজের পরিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এখন থেকে বাড়িওয়ালা বা হোস্টরা কোনোভাবেই অতিথিদের দিয়ে শ্রমসাধ্য কাজ করাতে পারবেন না। এর ফলে বিশ্বজুড়ে এয়ারবিএনবি ব্যবহারকারী ভ্রমণকারীরা অনেকখানি স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, হোস্টরা অতিথিদের কাছে কিছু বিষয়ে অনুরোধ জানাতে পারলেও তা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। বিছানার চাদর খুলে নেওয়া কিংবা ব্যবহৃত থালাবাসন বা কাপড় ধোওয়ার মতো কঠিন কাজ অতিথিদের ওপর চাপানো নিষিদ্ধ করা হয়েছে। তবে ব্যবহারের পর তোয়ালে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখার মতো সাধারণ বিষয়গুলোকে যুক্তিসঙ্গত হিসেবে বিবেচনা করা হবে। পেশাদার পরিচ্ছন্নতাকর্মীদের কাজ বা যেগুলোতে অতিরিক্ত সময় ও শ্রম ব্যয় হয়, সে দায়িত্ব অতিথিরা পালন করবেন না।

এছাড়া হোস্টদের জন্য তাদের প্রপার্টির নিয়মনীতিতে আরও কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন এই ব্যবস্থার অধীনে বাড়ির মালিকরা নির্ধারিত সাতটি স্ট্যান্ডার্ড নিয়ম থেকে নিজেদের পছন্দমতো বেছে নিতে পারবেন। এর বাইরে অতিরিক্ত কোনো নির্দেশনা থাকলে তা কেবল অনুরোধ হিসেবে যুক্ত করা যাবে। এই নিয়ম বা অনুরোধ সম্পর্কিত সব তথ্য কেবল প্রপার্টির লিস্টিংয়ের নির্ধারিত স্থানেই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বুকিং সম্পন্ন হওয়ার পর মেসেজ পাঠিয়ে, বাসার ভেতর সাইনবোর্ড ঝুলিয়ে বা সরাসরি কথা বলে কোনো নতুন শর্ত চাপানো যাবে না। এর মাধ্যমে এতদিন বিভিন্ন বাসায় ঝুলে থাকা অনাকাঙ্ক্ষিত সাইনবোর্ডের ঝামেলার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে ভাল্লুকপ্রবণ এলাকার মতো কিছু বিশেষ পরিস্থিতিতে ময়লা সুনির্দিষ্ট নিরাপত্তাবেষ্টনীতে ফেলার মতো নিয়মে বিশেষ ছাড় রাখা হয়েছে। এয়ারবিএনবির এই নতুন ও সংশোধিত নীতিমালা আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে।

জনপ্রিয়

ফোল্ডএবল আইফোন ঘিরে ক্রেতার ভিড়, মিলছে না সহজে

এয়ারবিএনবি’র নতুন নিয়মে চাদর, থালাবাসন ধোয়ার কাজ মালিকের

প্রকাশিত ০৩:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬