ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আইজিপির অপসারণ চাইল এনসিপি Logo এশিয়ায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সিঙ্গাপুরে তেল মজুত করবে সৌদি আরব Logo অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী Logo নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের নৈশভোজে প্রধানমন্ত্রী Logo মিরপুরে ডিবিএইচ ফাইন্যান্সের ১৯তম শাখার উদ্বোধন Logo জবির দ্বিতীয় সমাবর্তন: স্নাতক ও স্নাতকোত্তরের জন্য আবেদন ফি কমল Logo সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির নতুন রেক্টর আব্দুর রউফ Logo আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী Logo বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা Logo একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

প্রবাস ডেস্ক: ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়ে নির্ধারিত সময়ে সৌদি আরব পৌঁছাতে না পেরে যেসব প্রবাসী বাংলাদেশির আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এই সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সৌদি রাষ্ট্রদূতের উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে মন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ে যেতে না পারলেও কর্মীরা পরবর্তীতে দেশটিতে পৌঁছালে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি সম্পন্ন হবে। সম্প্রতি সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে হুতিদের হামলার কারণে ঢাকা থেকে বহু ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।

রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে ‘সৌদি আরবের আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দক্ষ শ্রম অভিবাসনের বিস্তৃতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। মসজিদে অনৈতিক কাজের অভিযোগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সমালোচনার মধ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। গত ১৪ অক্টোবর ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে বাংলাদেশ সরকার অবগত ছিল না বলে জানানো হয়। অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

গন্তব্য দেশের আইনকানুন যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে এবং কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থাকতে হবে। তিন লাখ টাকায় যাওয়া সম্ভব এমন অভিবাসনের জন্য সাত থেকে আট লাখ টাকা নেওয়া অনুচিত বলে মন্তব্য করেন তিনি। কর্মীদের বিদেশ গমন প্রক্রিয়া সহজীকরণ ও ভিসার বৈধতা যাচাইয়ে বিএমইটিতে আধুনিক প্রযুক্তি চালুর কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আসন্ন রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে নিজ দেশের নাগরিকদের পর সবচেয়ে বেশি বাস করেন বাংলাদেশের কর্মীরা এবং দুই দেশের সম্পর্ক শ্রম খাতে আরও জোরদার হবে। মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট অন্যান্য অতিথিরাও বক্তব্য দেন।

জনপ্রিয়

আইজিপির অপসারণ চাইল এনসিপি

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

প্রকাশিত ০৯:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬