ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আইজিপির অপসারণ চাইল এনসিপি Logo এশিয়ায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সিঙ্গাপুরে তেল মজুত করবে সৌদি আরব Logo অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী Logo নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের নৈশভোজে প্রধানমন্ত্রী Logo মিরপুরে ডিবিএইচ ফাইন্যান্সের ১৯তম শাখার উদ্বোধন Logo জবির দ্বিতীয় সমাবর্তন: স্নাতক ও স্নাতকোত্তরের জন্য আবেদন ফি কমল Logo সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির নতুন রেক্টর আব্দুর রউফ Logo আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী Logo বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে: ডিসি ফরিদা Logo একদিনের জন্য ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর নীলফামারীর লাবনী

মিরপুরে ডিবিএইচ ফাইন্যান্সের ১৯তম শাখার উদ্বোধন

দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি রাজধানীর মিরপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে।

ডিবিএইচ-এর ১৯তম শাখাটি মিরপুর সেকশন-১১ এর ব্লক-এ, রোড-০৩ (মেইন রোড), বাড়ি-১৫-এর এইচএএল-জিবিডিএল কাজী মর্নিং গ্লোরি ভবনের চতুর্থ তলায় অবস্থিত। নতুন এই শাখার মাধ্যমে মিরপুর ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের হোম লোন এবং ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করা হবে।

ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডিবিএইচ-এর মিরপুর শাখা এই অঞ্চলে আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং পাশাপাশি কোম্পানির ব্যবসা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জনকারী প্রতিষ্ঠানটি প্রচলিত গৃহঋণের পাশাপাশি শরিয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও দিয়ে থাকে।

জনপ্রিয়

আইজিপির অপসারণ চাইল এনসিপি

মিরপুরে ডিবিএইচ ফাইন্যান্সের ১৯তম শাখার উদ্বোধন

প্রকাশিত ১০:১৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬