ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ Logo ইবিতে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, অস্ত্রধারী ১৯ বহিরাগত শনাক্ত Logo প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, ৫ দিনের রিমান্ডে যুবক Logo শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই Logo ব্ল্যাকহেডস কেন হয়, দূর করার সঠিক উপায় জানুন Logo প্রেমিকের সঙ্গে পালিয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ফাঁদে পড়ে রেজিনা, অতঃপর.. Logo স্বপ্নের ইউরোপ: মৃত্যুর দুয়ার থেকে মিশরে ৫৫ বাংলাদেশি Logo শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা কি কাজ করছে? Logo ব্যাংকে টাকা গুনছিলেন গ্রাহক, কৌশলে ৪ লাখ টাকা নিয়ে উধাও চোর Logo চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

বৈশ্বিক ইলেকট্রিক বাইক রিভো এখন চট্টগ্রামে

বৈশ্বিক ইলেকট্রিক বাইক রিভো বন্দর নগরী চট্টগ্রামে তাদের কার্যক্রম শুরু করেছে। টু-হুইলার ব্র্যান্ডটি নগরীতে তাদের প্রথম শোরুম চালু করেছে। এই শোরুম থেকে গ্রাহকরা বিক্রয়, সার্ভিস, ও স্পেয়ার পার্টস সেবা নিতে পারবেন।  বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ৩৩২ শেখ মুজিব সরণিতে নতুন এই শোরুম চালু করে রিভো বাংলাদেশ। নতুন এই শোরুমটি উদ্বোধন করেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, এই মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। চট্টগ্রামে আমাদের প্রথম ৩এস বা বিক্রয়, সার্ভিস, ও স্পেয়ার পার্টস শোরুম চালু হওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের ইভি বা ইলেকট্রিক ভেহিকল বিপণনে একটি নতুন অধ্যায় শুরু করছি। এই শোরুম শুধুমাত্র বাইক বিক্রয় নয়, বরং সার্ভিস ও স্পেয়ার পার্টসসহ গ্রাহকদের জন্য একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা কেন্দ্র। আমরা চাই, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ পরিবেশবান্ধব যাতায়াত উপভোগ করুক এবং রিভো তার দায়িত্বে অটুট থাকবে।

এদিকে এই শোরুমে রিভোর নতুন মডেল সি৩২, এ১০ ও এ১২ পাওয়া যাবে। থাকছে বিশেষ অফার ও সার্ভিস সুবিধাও। নতুন এই শোরুম চালুর ফলে চট্টগ্রামে ইলেকট্রিক যানবাহনের প্রচলনকে এগিয়ে নেওয়া এবং দেশের সব অঞ্চলে টেকসই যাতায়াতের সুযোগ তৈরি করবে।

জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বৈশ্বিক ইলেকট্রিক বাইক রিভো এখন চট্টগ্রামে

প্রকাশিত ০৬:২৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫