ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo অন্তর্মুখী ও বহির্মুখী ছাড়াও ব্যক্তিত্বের রয়েছে আরও দুটি ধরন Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত Logo কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য Logo চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা Logo প্রথমবার মানবদেহে শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের তাগিদ বাকৃবি বিশেষজ্ঞের

কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে যুবলীগ নেতা মাহবুব আলমকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের লীগের সহ-সভাপতি মাহবুব আলম মোল্লা।

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের সুন্তু মোল্লা ওরফে সন্দর আলী মোল্লা ছেলে মাহবুব আলম। এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মোল্লার ছোট ভাই। সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপির ঘনিষ্ঠজন হিসেবে রয়েছে তার ব্যাপক পরিচিতি।

এছাড়াও মাহাবুব আলম সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর তত্বাবধানে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের লেখক প্যানেলের সদস্য (পুলিশের এস আই) সাইফুল ইসলামের আপন চাচা।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বংশাল থানার একটি মামলায় তাকে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, স্বৈরাচারী শেখ হাসিনার ১৭ বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে মাহবুব আলম তার ব্যবসায়িক পার্টনার জসিম আকন সাধারণ নিরীহ মানুষদের নানা কবে হয়রানি ও জুলুম অত্যাচার করে। এছাড়া ক্ষমতার প্রভাবে আওয়ামীলীগ নেতাদের সাথে সিন্ডিকেট করে ঠিকাদারি ও লঞ্চঘাট ইজারাদার ব্যবসা নাম করে ব্যাপক লুটপাট বানিজ্য করে। এছাড়াও জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে বিভিন্ন মিছিল মিটিং সভা-সমাবেশে অংশগ্রহণ করে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

জনপ্রিয়

অন্তর্মুখী ও বহির্মুখী ছাড়াও ব্যক্তিত্বের রয়েছে আরও দুটি ধরন

কার্যক্রম নিষিদ্ধ বংশাল থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম গ্রেফতার

প্রকাশিত ০৬:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫