ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

পল্টনের ঘটনায় জামায়াতকে ধন্যবাদ জানালেন ভিপি নুর

রাজধানীর পুরানা পল্টনে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুর এই ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে নুর লেখেন, “পল্টনে আজকে ফ্যাসিবাদের দোসরদের দমনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ভূমিকার জন্য ধন্যবাদ। ফ্যাসিবাদের প্রশ্নে কোনো ছাড় নয়। যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে, তাদের বিরুদ্ধেই আমাদের ঐক্য হবে।”

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে অনুমতি ছাড়া সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি। পুলিশি বাধার মুখে সমাবেশটি ভণ্ডুল হয়ে যায়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আমাদের কর্মসূচি ছিল সংক্ষিপ্ত ও শান্তিপূর্ণ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই আমরা বক্তব্য দিতে চেয়েছিলাম। কিন্তু সম্পূর্ণ অযাচিতভাবে সমাবেশটি ভণ্ডুল করে দেওয়া হয়েছে।”

অন্যদিকে, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “জাতীয় পার্টি অনুমতির জন্য আবেদন করেছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। রাস্তার ওপর সমাবেশ করার অনুমতি ছিল না।”

এদিকে সন্ধ্যার দিকে রাজধানীর পল্টন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ করেন। এ সময় তারা ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বক্তব্যে সরকারবিরোধী অবস্থান তুলে ধরেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নুরুল হক নুরের পোস্টটি আলোচনায় আসে। অনেকে তার বক্তব্যের প্রশংসা করলেও কেউ কেউ সমালোচনাও করেছেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

পল্টনের ঘটনায় জামায়াতকে ধন্যবাদ জানালেন ভিপি নুর

প্রকাশিত ০৮:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫