ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

হাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, হাবিপ্রবি শাখা আয়োজন করেছে একদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প।

আগামী রবিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নূর হোসেন হল মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এই ক্যাম্পে থাকবেন ছয়জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, যারা মানসিক স্বাস্থ্য, গাইনী, চর্ম ও যৌন রোগ, চোখ, দাঁত এবং সাধারণ চিকিৎসাসেবা প্রদান করবেন। মানসিক রোগ বিভাগে থাকবেন ডাঃ মোঃ নাজমুল হোসেন শাহ, যিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগে থাকবেন ডাঃ মোছাঃ মজিদা খাতুন, যিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। চর্ম ও যৌন রোগের চিকিৎসা দেবেন ডাঃ আনিকা তাসনিম তিয়াশা, যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডিডিভি সম্পন্ন করেছেন। চক্ষু বিভাগে থাকবেন ডাঃ মোঃ আনছার আলী, যিনি গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রাক্তন চীফ কনসালটেন্ট ছিলেন। দাঁতের চিকিৎসা ও সার্জারির জন্য থাকবেন ডাঃ তানজিলা আক্তার তিমু, যিনি ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ওরাল এন্ড ডেন্টাল সার্জন। সাধারণ চিকিৎসাসেবায় থাকবেন ডাঃ কামরুন নাহার (কেয়া), যিনি একই হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসাসেবা প্রদান। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করবে।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

হাবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রকাশিত ১০:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫