ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ এ্যকাউন্টিং এ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ দিবস উদযাপিত হয়। সোমবার বেলা সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিভাগের সভাপতি ড. আব্দুস সবুর এর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. আবু সিনা, ড. কাজী আকতার হোসেন, ড. অরবিন্দ সাহা, আব্দুস শাহীদ মিয়া, ড. জাকির হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক কামাল হোসেন, ইসরাত জাহান, নাজমুল হুদা, কামাল উদ্দিন ও জাফর আলী। এছাড়াও বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস ২০২৫-এর আয়োজন করেছি। মূলত এই প্রফেশনে যারা আছেন তাদের উৎসাহিত করার জন্য প্রতিবছর এই দিনটি পালন করা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস দেশব্যাপী জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অ্যাকাউন্টিং খুবই জরুরি।

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

প্রকাশিত ১১:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫