ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাব্বির, সম্পাদক ইজাজ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন সাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইজাজ আহমেদ মনোনীত হয়েছেন। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

রবিবার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি সালাউদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুজ জামান গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

৩৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি সাইফুল্লাহ ও মারুফ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী ও শামিম হোসেন। সাংগঠনিক সম্পাদক সাকীফ বিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সিজান। অফিস সেক্রেটারি শাকিরা ইসলাম, সহকারী অফিস সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল হালীম। কোষাধ্যক্ষ আশরাফুল হক, সহকারী কোষাধ্যক্ষ সাদমান হাফিজ।

মানবসম্পদ সম্পাদক খাদিজা তুজ লামইয়া, সহকারী মানবসম্পদ সম্পাদক আঁচল দাস ও মিশরাত জাহান মিশি। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আমিন এবং সহকারী আইটি সম্পাদক আসিফ মিয়া ও হাবিব আল মিসবাহ। প্রকাশনা সম্পাদক মাওয়াজুর রহমান, সহকারী প্রকাশনা সম্পাদক মিতা নূর, ঊর্মিলা আক্তার তন্বী ও মাইমুনা রহমান। পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক ফাওজিয়া ফারজানা মীম, সহকারী সম্পাদক বনি খাতুন মেরী। বিজ্ঞাপন সম্পাদক বর্ণালী দাশ বর্ণা, সহকারী বিজ্ঞাপন সম্পাদক স্নিগ্ধা পণ্ডিত ও এসকে মিরাজ ইসলাম মনোনীত হয়েছেন। এছাড়া স্ক্রিপ্ট রাইটার ও হোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন রাবেয়া খন্দকার,মুক্তাদির হোসেন ও খন্দকার ইফতেখার উল ইসলাম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, “ফটোগ্রাফিক সোসাইটির এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমরা জানি, ফটোগ্রাফি আজকের বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় তুলে ধরা। আমরা আশা করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আইইউপিএস-কে নিজেদের সংগঠন হিসেবে মনে করবে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি, দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুযোগ পাবে। এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন সাঈম বলেন “আইইউপিএস-এর সভাপতির দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকল কার্যক্রম ন্যায়, স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়াসংশ্লিষ্ট গঠনমূলক স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করা, যাতে তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ইতিবাচক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেই লক্ষ্য ও অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।”

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাব্বির, সম্পাদক ইজাজ

প্রকাশিত ০৯:৪৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫