ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

প্রয়াত ইবি শিক্ষার্থী শান্তার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৫১ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলার কৃতী সন্তান শান্তার স্মরণে এই আয়োজন করে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে বটতলা প্রাঙ্গনে মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় এই আয়োজন করে সংগঠনটি।

জানা যায়, দিনব্যাপী এ কর্মসূচিতে প্রোগ্রামের কর্মসূচি ছিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যেখানে ব্লাড গ্রুপিং টেস্ট করেছে অর্ধশতাধিক শিক্ষার্থী ও ব্লাড ডোনেশন করেছেন ২০ জন শিক্ষার্থী।

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের ওবায়দুর রহমান আনাস বলেন, রক্তদান একটি উত্তম ইবাদত, আর প্রশান্তির একটি কাজ।কেননা যখন দেখি যে আমার দেওয়া রক্ত আরেকজনের হৃদস্পন্দনের কারন তখন নিজের ভেতরেই অন্য রকম ভালো লাগা কাজ করে।সেই প্রেক্ষিতেই গতবছর ২০ নভেম্বর  জুলাই শহীদদের স্মরণে এই প্রোগ্রামের আয়োজন করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহের কৃতি সন্তান ও ইবি শিক্ষার্থী ও আমাদের ছোট বোন সুমাইয়া শারমিন শান্তার স্মরণে আজ ১৬ নভেম্বর এই প্রোগ্রামটির আয়োজন করেছি এবং এটির ধারাবাহিকতা প্রতিবছর থেকে যাবে।

আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট প্রোগ্রাম অর্গানাইজার প্রধান আল আমিন মোল্লা বলেন, সংগৃহীত ব্লাডগুলো ফ্রীতে থ্যালাসেমিয়া এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুদের দান করা হবে।

উল্লেখ্য, গত ২১ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারই প্রয়াত স্মরণে আজ এ কর্মসূচি পালন করে ময়মংসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

প্রয়াত ইবি শিক্ষার্থী শান্তার স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

প্রকাশিত ১০:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫