ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা Logo অর্ধশতাব্দী পর আজ ফের চন্দ্র যাত্রায় মানুষ Logo কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় Logo অন্তবর্তী সরকারের আমলে রাবিতে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে বিতর্ক চরমে  Logo আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি, বছরে শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা Logo সরকারি চাকরিতে শূন্যপদ পৌনে ৫ লাখ, ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার Logo আমেরিকা আধিপত্য ধরে রাখতে গিয়ে কতগুলো দেশ ধ্বংস করে দিয়েছে : শিবির সভাপতি  Logo বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন Logo যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিয়মিত তদারকি ও লিফলেট বিতরণ কর্মসূচি চালু Logo আইন উপেক্ষা করে সিন্ডিকেট সদস্য মনোনয়ন, প্রশ্নের মুখে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। লাল-সবুজের পতাকায় সাজানো উপজেলা জুড়ে দিনভর কর্মসূচিতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরবগাথা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করে শিবচর উপজেলা প্রশাসন।

এরপর সকাল ৯টায় স্থানীয় হাতির বাগান মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইডসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, অভিবাদন ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বিজয়ের আনন্দে অংশ নেন।

এদিকে বিজয় দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিল্প কলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। মুক্তিযুদ্ধভিত্তিক স্টল, ঐতিহাসিক আলোকচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনায় মেলাটি পরিণত হয়েছে নতুন প্রজন্মের জন্য এক জীবন্ত ইতিহাস পাঠে।

তাছাড়া ডিসপ্লে, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী কর্মসূচির পর সন্ধ্যা ৬টায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

জনপ্রিয়

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত ১০:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫