ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo ‘হাদি হত্যা’ নিয়ে মন্তব্য করে বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo পে-স্কেলের জন্য বাজেটে বরাদ্দ কত হতে পারে? Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। লাল-সবুজের পতাকায় সাজানো উপজেলা জুড়ে দিনভর কর্মসূচিতে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরবগাথা।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা করে শিবচর উপজেলা প্রশাসন।

এরপর সকাল ৯টায় স্থানীয় হাতির বাগান মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইডসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, অভিবাদন ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বিজয়ের আনন্দে অংশ নেন।

এদিকে বিজয় দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শিল্প কলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা। মুক্তিযুদ্ধভিত্তিক স্টল, ঐতিহাসিক আলোকচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনায় মেলাটি পরিণত হয়েছে নতুন প্রজন্মের জন্য এক জীবন্ত ইতিহাস পাঠে।

তাছাড়া ডিসপ্লে, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী কর্মসূচির পর সন্ধ্যা ৬টায় স্থানীয় শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

জনপ্রিয়

বন্ধ কারখানা চালু করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত সরকারের

শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত ১০:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫