ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি ‘বিভ্রান্তিমূলক’: টিআইবি Logo ফ্রিদা কাহলো: যন্ত্রণার ক্যানভাসে এক বিদ্রোহী জীবন Logo জনরোষ এড়াতে ডেটা সেন্টারের নাম বদলাচ্ছে ওপেনএআই Logo সংবিধান সংশোধন কমিটির বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা Logo গ্রেপ্তার হওয়া ৪০ জনের কেউই শ্রমিক নন: ঢাকা ডিআইজি Logo ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু Logo উচ্চশিক্ষিত তরুণদের ৪৪ শতাংশই অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছে: বিশ্ব ব্যাংক Logo মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই অভিভাবককে আত্মসমর্পণের নির্দেশ Logo ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে! Logo রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী

শিবির নেতার বক্তব্যে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ, জবি ছাত্রদলের নিন্দা

আদালত কর্তৃক শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নেতার বক্তব্যকে ‘ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি সিলেটে বিএনপির চেয়ারপারসনের সমাবেশ ঘিরে রেলপথ, সড়কপথ ও নৌপথ বন্ধের আহ্বান জানান ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্য গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক।

ছাত্রদল আরও জানায়, এ ধরনের বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও সহাবস্থানের জন্য হুমকিস্বরূপ। অতীতে ফ্যাসিবাদী রাজনীতির মাধ্যমে সহিংসতা ও ক্যাম্পাস অস্থিরতার উদাহরণ টেনে এনে তারা সতর্ক করে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়। একই সঙ্গে ক্যাম্পাসে সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো

জনপ্রিয়

গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি ‘বিভ্রান্তিমূলক’: টিআইবি

শিবির নেতার বক্তব্যে ফ্যাসিবাদী আচরণের অভিযোগ, জবি ছাত্রদলের নিন্দা

প্রকাশিত ১২:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬