ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন, বললেন ‘অসাধারণ জয়’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) তিনি নিজেই তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানিয়েছেন।

পো‌স্টে মোদি জানান, ‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।

ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে তাঁর যে প্রচেষ্টা, তাতে আমার শুভকামনা ও সমর্থনের কথা জানিয়েছি।’

নরেন্দ্র মোদি লিখেছেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। উভয় দেশের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

নরেন্দ্র মোদির এক্স পোস্ট। স্ক্রিনশট

এর আগে সকালে এক্সে দেওয়া পোস্টেও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও সেটি শেয়ার করা হয়।

বিএনপির জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। দুজনই বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশে চীনের দূতাবাসও।

প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয় লাভ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয়

উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন, বললেন ‘অসাধারণ জয়’

প্রকাশিত ০৯:১৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬