ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত ও নবাগত কর্মকর্তাদের শুভেচ্ছা জানানো এবং সদ্য পিআরএলে (Post Retirement Leave) যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও নবাগত কর্মকর্তাদের অবসরপ্রাপ্তদের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার সমিতির সভাপতি মো. আজমল আমীন। সঞ্চালনা করেন অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এবং শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মনোয়ারা খানম।

অনুষ্ঠানে পিআরএলে যাওয়া ১৮ জন কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয় এবং ২৫ জন নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির

প্রকাশিত ০৫:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬